ভালুকার তামাট বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই : ২৫ লাখ টাকার ক্ষতি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২৪ মে মঙ্গলবার।।
ময়মনসিংহের ভালুকায় একটি বাজারে অগ্মিকান্ডে ছয়টি দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তামাট এ অগ্নিকান্ডের ঘটনটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তামাট বাজারে মঙ্গলবার সকালে সুলতান মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানীয় লোকজন কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকান্ডে ওই মার্কেটে অবস্থিত কামরুল ইসলাম শিকদার ও আলমগীর হোসেনের কসমেটিকস, রেজাউল মোল্লাহ্র ইলেক্ট্রনিক্স, ছাইফুল ইসলামের মনোহারি এবং সুজন চন্দ্র শীল ও শ্রী জয় শীলের সেলুন পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন বলেন, ভালুকা থেকে তামাট বাজারের এই রাস্তাটি অচল হয়ে আছে দীর্ঘদিন ধরে, তাই সময়মতো ফায়ারসার্ভিসের লোকজন আসতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো ঘটনা স্থলে আসতে পারলে হয়তো দোকানগুলো ভস্মীভূত হতো না।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, রাস্তা খারাপের জন্য তারা সময়মতো বাজারে পৌছতে পারেনি। স্থানীয় লোকজনই আগুণ নিয়ন্ত্রণে এনেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে  বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *