বাংলাদেশ স্কাউটস, গফরগাঁও উপজেলা ত্রৈবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৪ মে মঙ্গলবার।।
বাংলাদেশ স্কাউটস, গফরগাঁও উপজেলা ত্রৈবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২২ আজ মঙ্গলবার (২৪ মে) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে পদাধিকারবলে ইউএনও মোঃ আবিদুর রহমান সভাপতি ও চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান (আলম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রৈবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস রেশমা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলে সহকারী পরিচালক মোঃ এখলাছ উদ্দিন, এএলটি জেলা প্রতিনিধি এ এস এম মোকারম হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, ফজলুর রহমান বাহার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম সেলিম ও ফাতেমা আক্তার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউটসদল সহ গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *