গফরগাঁওয়ে অপহরণকারী গ্রেফতার, ভিকটিমকে উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১০ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে জাকারিয়া ওরফে লালুকে (৪৫) গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। গত ৯ মে সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী ভালুকা উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

থানা পুলিশ জানায়, অপহরনের পর শিক্ষার্থীর অভিভাবক থানায় অভিযোগ করেন। এরপর
ওসি৷ ফারুক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ কয়েক ঘণ্টার তৎপরতা চালিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার করার পাশাপাশি ভিকটিমকে উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন,গ্রেফতারকৃত লালুকে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!