গফরগাঁওয়ে মৎস্যজীবি লীগ নেতা মিল্টনকে কুপিয়ে জখম

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১০ মে।।
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলা মৎস্যজীবি লীগের সদস্যসহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের রেলব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহতরা হলেন অবঃ সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী মিল্টন ও তার দুই সহযোগী রাকিব এবং জীবন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অবঃ সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী মিল্টন তার দুই সহযোগী রাকিব ও জীবন কে নিয়ে সোমবার রাতে পৌর শহরে বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলো।উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের রেলব্রিজ এলাকায় কয়েকজন মুখোশধারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তাদের উপর হামলা করে। এতে মিল্টন ও রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এসময় মুখোশধারীরা মিল্টন কে এলোপাতাড়ি কুপিয়ে মাথায়, হাতে ও দুই পায়ে গুরুতর জখম করে। জীবন ও রাকিবকেও পিটিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ে হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মিল্টনের পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!