গফরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযানে ২১ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে পৌরশহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত মঙ্গলবার দুপুরে পৌর এলাকার সালটিয়া বাজারে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় গফরগাঁও থানার পুলিশ সহায়তা করেন। অভিযানকালে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে নগদ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় জানান, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!