গফরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। “ সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার (৬ এপ্রিল) সকালে গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান আহমেদ, উপজেলা পাট কর্মকর্তা ফজলুর রহমান, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!