ভালুকায় তালগাছচাপায় লড়ি চালক নিহত

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় তালগাছচাপায় মো. সাইবালী(৪৫) নামে এক লড়ি চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটে। লড়ি চালক সাইবালী একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার বিকেলে লড়ি চালক সাইবালী তাঁর নিজস্ব লড়িতে করে পাঁচগাঁও গ্রামের একটি স’মিলে তালগাছ নিয়ে আসেন। পরে, লড়ি থেকে তালগাছ নামানোর সময় গাছটি ছিটকে পড়ে। এতে, লড়ির চালক তাল গাছের নিচে পরে গুরুতর আহত হন। পরে, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!