ভালুকায় সড়ক দূর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

শেয়ার করুন :

ভালুকা প্রতিনিধিঃ

ময়মনিংহের ভালুকায় প্রাইভেট কার ও অটো রিক্সার সংঘর্ষে মফিজুল (৩৮) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় ব্রিজের দক্ষিণ পাশে।

নিহত মফিজুল ইসলাম ফুলপুর উপজেলার কংসপুর গ্রামের ছেনের চরের জুবেদ আলীর ছেলে। তিনি আরএকে সিকোরিটি গার্ড কোম্পানিতি চাকুরি করতেন।

ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ আলী হোসেন পিপিএম জানান, ‘ময়মনসিংহগামী একটি প্রইভেটকার রাস্তা পারাপারের সময় অটো রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয় ও ২জন আহত হয়। লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক প্রাইভেটকারকে আটক করা হয়েছে।’

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!