গফরগাঁও উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি ঘোষনা

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা কৃষক লীগের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে অধ্যাপক এ. এস. এম মজিবুর রহমান কে আহবায়ক, ডাঃ এস. এম শফিক উদ্দিন ও করম উল্লাহ মাসুম কে যুগ্ম-আহবায়ক করা হয়।

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আঃ রহিম মিন্টু ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, কৃষক লীগ গফরগাঁও উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়াতে বিলুপ্ত ঘোষণা করে সংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য ময়মনসিংহ জেলা কমিটি কর্তৃক তিন মাসের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কৃষকলীগ গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!