হোসেনপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
“জনতাই পুলিশ-পুলিশেই জনতা”এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়নে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মিদুল আহমেদ।এ সময়
উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন সিরাজীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, সাবেক ছাত্রনেতা মাশরাফি বিন মুর্তজা আনোয়ার, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ প্রমুখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করতে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আপনারা তথ্য দিন, সেবা দেবে পুলিশ। আপনাদের এলাকায় কোথাও মাদক, জুয়া বা বাল্যবিবাহের ঘটনা ঘটলে সাথে সাথে থানায় জানাবেন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!