জাহাঙ্গীর আলম,হোসেনপুর( কিশোরগঞ্জ)।।
:কিশোরগঞ্জের হোসেনপুর নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির বিএনপি ও অঙ্গসংগঠন।
বুধবার( ২৩ সেপ্টেম্বর) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
মিছিলে হোসেনপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও অতিরিক্ত পিপি এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল,যুগ্ম আহব্বায়ক এস এম মাহাব্বুর রহমান মাহাবুব, আবু বাক্কার সিদ্দিক বাক্কার, আবুল হাসিম সবুজ,ফরিদ আহম্মেদ, সাদ্দাম হোসেন চাঁন মিয়া, এ আই খান শিবলু, মোস্তাফিজ রহমান টুটুল, ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির এই ধরনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।