রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান রুবেল মাস্টারকে (৫৫) গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খলিলুর রহমান রুবেল মাস্টার
গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ এর সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগষ্টে পর উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামে সংঘটিত সহিংস ঘটনার ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় খলিলুর রহমান রুবেল মাস্টার অন্যতম এজাহারভুক্ত আসামি।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সাদুয়া গ্রামের বাড়িতে
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, রুবেল মাস্টারকে নাশকতার মামলায় আসামি দেখিয়ে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
####