রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য তৈরির চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহর দক্ষিণ গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কান্দিপাড়া বাজারে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র নির্দেশনায় দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন ও
গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হকে লোর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কান্দিপাড়া বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিলে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান সুজন, এমদাদুল হক, সালে আকরাম খান তসলিম, শামসুল আলম ফারুক, রওশন আলম সোহেল, মাহফুজুর রহমান সহ আরো অনেকেই।
সমাবেশে বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য তৈরির চেষ্টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দেন।
এদিকে সোমবার বিকেলে ও সন্ধ্যায় মশাখালী রেলওয়ে স্টেশন চত্বরে প্রতিবাদ করতে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ নেওয়াজ কবির বাচ্চু।
নিগুয়ারী ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইয়াসিন খান, উবায়দুল্লাহ সহ আরো অনেকেই।
গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল।
এছাড়াও রোববার বিকালে পৌর শহরে ছাত্র দলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র দল নেতা রবিউল আলম পাপ্পু।
টাংগাব ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপি নেতা তাছলিম।
লকডাউনের নামে আওয়ামীলীগ সারা দেশ যে নৈরাজ্যেকর পরিস্থতির সৃষ্টি করেছে তারই প্রতিবাদে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুক্তার হোসেন এর নেতৃত্বে রাতে গফরগাঁও পৌর এলাকার মোটরসাইকেল শো ডাউন অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
####