ভালুকায় জামায়াতে ইসলামীর যুব ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা যুব বিভাগের উদ্যোগে যুব ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সিটি গার্ডেনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল ইসলাম মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা আমির জনাব মোঃ সাইফউল্লাহ পাঠান ফজলু এবং উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী থেকে মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও ভালুকা পৌরসভার মেয়র প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরিফ মোল্লা, সেক্রেটারি শেখ মাঈনুল হাসান তারেক, এবং ভালুকা পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল আহাদ।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ভালুকা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা আগামী দিনে যুবসমাজকে সংগঠিত করে সমাজ ও দেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!