আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন মহিলা দলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উপুরুড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান, উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নাহার, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।