ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামে মিছিল করার প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খারুয়ালী গ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলো, সাব্বির (২৬), পিতা-সেলিম মিয়া, তামিম (১৯), পিতা-তাইজুল ইসলাম, ইকবাল মিয়া (২০), পিতা-নাজিম ফকির, মোঃ মামুন মিয়া (১৯), পিতা-মৃত কালাম মিয়া, রনি (২০), পিতা-শামীম, সিয়াম (১৯), পিতা-সেলিম, মোঃ শাহাদৎ শেখ (২০), পিতা-মোঃ জামাল শেখ, মোঃ ফাহিম শেখ (১৯), পিতা-মোফাজ্জল হোসেন।