গফরগাঁওয়ে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা নূরজাহান আখতারুজ্জামান দাখিল মাদরাসার শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত
অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগষ্ট) সকালে মাদরাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রৌহা নূরজাহান আখতারুজ্জামান দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রাশিদ মীর এর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দাখিল পরীক্ষার খারাপ ফলাফলে অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ২০২৭ সালের দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে এ সভায় থেকে শিক্ষকদের শিক্ষা মান্নোনয়নে কাজ করা অনুরোধ জানান।

সমাপনী বক্তব্যে রৌহা নূরজাহান আখতারুজ্জামান দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রাশিদ মীর মাদরাসার
শিক্ষক ও অভিভাবকবৃন্দের যৌথ প্রচেষ্টায় মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখা এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাসসহ সেরা ফলাফল অর্জনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!