গফরগাঁওয়ে ১১দলীয় ঐক্যের বিশাল সমাবেশ ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে এবং
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার দাবিতে বিশাল সমাবেশ ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকাল পাঁচটায় গফরগাঁও পৌরশহরের জামতলা মোড়ে উপজেলা ১১ দলীয় ঐক্য উদ্যোগে এ সমাবেশ ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মুমিনুল হকের সভাপতিত্বে ও গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসের শুরা ও গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল।

সমাবেশে জুলাই আন্দোলনের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, গফরগাঁও পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ এখলাস উদ্দিন, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান হিরা, বিডিপি নেতা মাহবুব এ রসুল, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাইন উদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তানভীর আহমেদ খলিল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের সাবেক আমির রফিকুল ইসলাম বিএসসি, জামায়াত নেতা মোফাজ্জল আনসারী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান ও জুলাই যোদ্ধা মাহবুবুল হাসান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের মধ্য দিয়ে একটি নতুন ফ্যাসিবাদমুক্ত স্বাধীন দেশ পেয়েছি; তাই এত তাড়াতাড়ি জুলাইকে ভোলা যাবে না। জুলাইকে সম্মান জানিয়ে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সভাশেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বাদ মাগরিবের পর জুলাই আন্দোলনের
ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী জনগনকে দেখানো হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!