গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি ও গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ সহ‌ এডহক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মোঃ সেলিম মিয়া নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম
তিনি বিদ্যালয়ে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এবং তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে বিদ্যালয় শিক্ষা, নৈতিকতা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!