জাহাঙ্গীর আলম, হোসেনপুর(কিশোরগঞ্জ)।।
“জুলাই চেতনায় গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ”- এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে হোসেনপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ডকুমেন্টারী ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন, যুগ্ন আহবায়ক মন্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক আবু বকর ছিদ্দিক ,যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন চানঁ মিয়া, উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি এ বি এম ছিদ্দিক চঞ্চল, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক ,সাধারন সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ মানসুরুল হক রবিন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শওকত হোসেন, সদস্য সচিব আল আমিন ভূইয়া, যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট, পৌর যুবদলের আহবায়ক শরিফ , কৃষকদলের সদস্য সচিব হোসেন আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুলক হক নাঈম, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাজিব আহেম্মদ, সদস্য সচিব মোঃ লিমন মিয়া,
অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোহসীন , প্রাণী সম্পদ কর্মকর্তা মুজাহিদ ইসলাম শিহাব,নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম , উপজেলা জামায়াতের আমীর আমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেন্ট্রিনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।