ভালুকা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর মৌজার ১০৪৬ নম্বর দাগে এক ব্যক্তি বন বিভাগের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, হাজির বাজারের পূর্ব পাশে অবস্থিত ওই জমিতে দুই কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সাইফুল ইসলাম (ছায়ু কুমার), পিতা: মৃত করিম কুমার, বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা বসতবাড়ি নির্মাণ করেছেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং সরকারি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের জমিতে যেকোনো ধরনের অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ সরকারি আইনের পরিপন্থী। তাই অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ি ক্যাম্পের ইনচার্জ মুশফিকুর রহমান মানিক জানান, ওই ব্যাপারে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়ক হবে।