গফরগাঁওয়ে বিএনপির প্রবীণ নেতা আমির মীর আর নেই

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের যুগ্ম আহবায়ক ও শ্রমিকদল নেতা মোঃ বিপ্লব মীর এর বাবা, স্থানীয় বিএনপি নেতা মোঃ আমির মীর (৯৮) আর নেই । গত সোমবার রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়- স্বজন রেখে গেছেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে গ্রাম সরকার প্রধান এর সদস্য ছিলেন। বিএনপির রাজনীতি সাথে দীর্ঘদিন যাবত জড়িত ছিলেন।
গতকাল মঙ্গলবার বাদ যোহর পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় টানপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়ির সংলগ্ন হালিমাবাদ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!