দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরামের উদ্যোগে সুধী সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

নিকারে পাস ও সরকারি গেজেটভূক্ত দক্ষিণ গফরগাঁও উপজেলা সদরের নির্ধারিত স্থান দক্ষিণ গফরগাঁওয়ে প্রাণকেন্দ্র কান্দিপাড়া সংলগ্ন নয়াবাড়ি মৌজায় দ্রুত কাজ শুরু করার দাবীতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় নয়াবাড়িস্থ শাপলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফোরামের আহবায়ক, সুপ্রীম কোর্টের সাবেক এটর্নি জেনারেল এ্যাডভোকেট আশরাফ- উজ জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-১, এ. কে. এম মাহফুজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সহকারী পুলিশ সুপার মো: হাম্মাদ হোসেন নয়ন ও সাবেক সহকারী পুলিশ সুপার আবু সাঈদ হিরন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন -পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ.কে.এম আনছার উদ্দিন, একুশে টেলিভিশনের বার্তা প্রযোজক মু.আনোয়ারুল কাইয়ূম কাজল, আলিমুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো: শামসুল আলম, আলিমুন্নেসা স্কুল ও কলেজের অধ্যক্ষ এমএম মমতাজ উদ্দিনসহ বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

বক্তারা বলেন, একটি উপজেলা প্রতিষ্ঠা কেবল একটি ভবন নির্মাণের বিষয় নয়; এটি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে দক্ষিণ গফরগাঁওয়ের মানুষ এই স্বপ্ন লালন করেছে। সরকারি গেজেট সেই স্বপ্ন বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে।

বক্তারা রাষ্ট্রের আইনগত সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন দেখতে চান। সমাবেশে অংশগ্রহণকারীরা জে.এল. ১৪৩ নয়াবাড়ী মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর গেজেটভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!