রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মাদরাসার সম্মানিত আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (দা.বা.) শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত, মূল্যবান দিকনির্দেশনা ও শিক্ষণীয় বক্তব্য পেশ করেন।
তিনি ইলম অর্জনে একাগ্রতা, সময়ের সঠিক ব্যবহার, আদব-আখলাক, তাকওয়া এবং দ্বীনি ও জাগতিক শিক্ষার সমন্বিত চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ইলমের সঙ্গে আমল, উত্তম চরিত্র ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদরাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষার্থীদের সফলতা এবং দ্বীনি শিক্ষার এ খেদমতকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে পরীক্ষার বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
#####