আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ি মৌজায় ২০২৫-২৬ অর্থবছরে অভিযান পরিচালনা করে একটি শিল্পপ্রতিষ্ঠানে দখলে থাকা ৮০ কোটি টাকা মূল্যের চার একর বনভূমিসহ তিনটি দাগে দের’শ কোটি টাকা মূল্যের ২২ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। পরে উদ্ধার করা এসব জমিতে শাল, গর্জন ও চাপালিশ প্রজাতিয় ২০ হাজার চারা রোপণের মাধ্যমে বনায়ন সম্পন্ন করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিলের নেতৃত্বে বনবিভাগের লোকজন হবিরবাড়ি মৌজার ১৮৫ নম্বর দাগে ভালুকা রেঞ্জ অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের্^ ওরিয়ন গ্রেুপের দখলে থাকা প্রায় ৮০ কোটি টাকা মূল্যের চার একর বনভূমি উদ্ধার করে স্থানীয় বনবিভাগ। তাছাড়া একই মৌজার ১৫৪ নম্বর দাগে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের তিন একর ও ৭১৭ নম্বর দাগে ২২ কোটি টাকা মূল্যের ১৫ একর বনভূমি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ওইসব ভূমিতে শাল, গর্জন ও চাপালিশ প্রজাতিয় ২০ হাজার চারা রোপণের মাধ্যমে বনায়ন সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর আগে রেঞ্জ অফিসের সমানে স্থানীয় কতিপয় প্রভাবশালীর যোগসাশজে প্রকাশ্যে ওরিয়ন গ্রুপ ৪ একর বনভূমি দখলে নেয়। বর্তমান বাজারমূল্য হিসেবে ওই জমির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি টাকা। বন বিভাগ কর্তৃক জমিটি দখলমুক্ত করে সেখানে বনায়ন করায় একটি ভালো উদ্যোগ।
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল জানান, দীর্ঘদিন ধরে ওরিয়ন গ্রেুপের দখলে থাকা প্রায় ৮০ কোটি টাকা মূল্যের চার একর বনভূমিসহ তিনটি দাগে ২২ একর বনভূমি পূণরুদ্ধার করা হয়েছে। পরে এসব বনভূমিতে শাল, গর্জন ও চাপালিশ প্রজাতিয় ২০ হাজার চারা রোপণের মাধ্যমে সফলভাবে বনায়ন সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া বনভূমিতে দেশীয় প্রজাতির গাছ রোপণের মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি বনভূমি সংরক্ষণে কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযান ও নজরদারি চলবে।