গফরগাঁওয়ে শিবগঞ্জ-কাশিগঞ্জ সড়কের করুনদশা, দুর্ভোগে হাজারো মানুষ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিবগঞ্জ-কাশিগঞ্জ সড়কের পাকার মাথা থেকে কুর্শাপুর সরকার বাড়ি (খসরু মাস্টারের বাড়ি) পর্যন্ত অংশটির বেহাল অবস্থা দীর্ঘদিনের জনদুর্ভোগে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং খানাখন্দের কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা।

কুর্শাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার খসরু মাস্টার জানান, শিবগঞ্জ  টু কাশিগঞ্জ সড়কটি এলাতাবাসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা প্রতিদিন ভালুকা, গফরগাঁও  এবং ত্রিশাল উপজেলার শতশত মানুষ চলাচল করে থাকে।  এই সড়কটির কিছু অংশ পাকাকরন হলেও পাকার মাথা থেকে কুড়ার বাজার হয়ে সামনে কিছু অংশ একটু বৃষ্টি হলেই হাটু পর্যন্ত কাদাজলে একাকার হয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে অবর্ণনীয় কস্ট করতে হয়। তিনি অতিদ্রুত সড়কটি পাকাকরনের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয় এবং গর্তে পানি জমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পথে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সড়কটির কোনো কার্যকর সংস্কার হয়নি। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং স্থানীয়দের দুর্ভোগ দিন দিন তীব্র হচ্ছে।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাকার মাথা থেকে কুর্শাপুর সরকার বাড়ি পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!