গফরগাঁওয়ে উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মূখ্যসচিব সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ট্রাস্টের সভাপতি এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, উপজেলা পরিষদ ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও ট্রাস্টের সভাপতি এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, গফরগাঁও উপজেলার দরিদ্র, মেধাবী, অসহায়, প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা উপকরণ সরবরাহ, উপবৃত্তি প্রদান, দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার সার্বিক প্রসারে লক্ষ্যে *গফরগাঁও উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট- ২০২৬ গঠন করা হয়।
সমাজের সকল স্তরের নাগরিকদের এ মহৎ উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!