রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
তিনি বলেন, দেশের শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস. এম. মোমতাজ উদ্দিন।
গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মোঃ শহিদুল্লাহ, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিব্বির আহমেদ
প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উপজেলার স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
####