গফরগাঁওয়ে নিহত ছাত্রশিবির নেতা পরিবারকে নতুন ঘর ও আর্থিক সহায়তা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি, সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম মিনারুল ইসলামের পরিবারকে নতুন ঘর নির্মাণের উদ্বোধন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার দিঘীরপাড় গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণের উদ্বোধন এবং আর্থিক সহায়তা প্রদান করেন
গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

এসময় উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক, গফরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুলতান আহমদ জুনায়েদসহ পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও জামায়াতের নেতৃবৃন্দ উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামের এক স্বজনহীন ও অসহায় মহিলার খোঁজখবর নেন। এবং তাঁর নিয়মিত জীবনযাপনের ব্যয় নির্বাহে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!