রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা এলাকায় এক গৃহবধূ (২০)কে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এর আগে গৃহবধূর স্বামীকে মারধর করে অস্ত্রের মূখে হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে রাখে ঘরে।
পরে অসুস্থ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও সকলকে জিম্মি করে ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এসময় ৩-৪ জনকে চিনতে পেরেছেন বলে জানান তিনি ওই গৃহবধূর মা রোকেয়া খাতুন।
বুধবার (১৭ জুন) ধর্ষিতার মা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করলে বিকালে মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের এ গণধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত হলেন- উপজেলার কুরচাই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ শিহাবউদ্দিন (৪০)।
পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, ওই গৃহবধূ মা থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে জোর অভিযান চলছে।
#