শেরপুরে জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত ০৩ দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উদ্বোধন শেষে তিনি ফল ও কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের কৃষকবৃন্দ ।

কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ১০টি স্টলে ফল চাষ ও সংরক্ষণ, আধুনিক কৃষি পরামর্শ এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করা হচ্ছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!