গফরগাঁওয়ে গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তি/প্রতিষ্ঠানে ঢেউটিন ও চেক বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মানবিক সহায়তা (জিআর) এর আওতায় গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তি/প্রতিষ্ঠানে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তি/প্রতিষ্ঠানে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!