দিগারকান্দা বাকৃবি রোডে ভোগান্তির পর কিছুটা হলেও স্বস্তি

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ নগরীর ২৫ নং ওয়ার্ড দিগারকান্দা বাকৃবি রোড়ে ভাঙ্গা রাস্তায় ভোগান্তির পর কিছুটা হলেও স্বস্তি মিলেছে। ভাঙ্গা রাস্তায় ইটের শুড়কি, বালু দিয়ে অনুপযোগী রাস্তাকে চলাচলের জন্য করা হচ্ছে উপযোগী।

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগর একমাত্র ব্যস্ততম রাস্তাটি দীর্ঘদিন ধরে খাতা খন্দর গর্তে পরিণত হয়ে যা মানুষের ভোগান্তে পরিণত হয়েছিল। রাস্তাটি তিতাস গ্যাস অফিস থেকে দিগারকান্দা ফজলের মোড় হয়ে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে ফিশারী মোড় হয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামনে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাথে মিলিত হয়েছে। পিচের এই রাস্তাটি বিভিন্ন জায়গায় কার্পেট উঠে গিয়ে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির কারণে গাড়ি চলাচল করে ছোট ছোট গর্তগুলো বিশাল গর্তে সৃষ্টি হয়ে মরন ফাঁদে পরিণত হয়ে। যা মানুষের একমাত্র ভোগান্তির কারণ হয়েছে। এই রাস্তাটির দিগারকান্দা ফজলের মোড়ে বিশাল গর্তে প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটো রিক্সা, প্রাইভেট কার এবং মালবাহী ট্রাক উল্টে ঘটছে দুর্ঘটনা। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতকিছুর পরেও কিন্তু টনক নড়েনি কর্তৃপক্ষের । চলে নাগরিকদের মধ্যে ক্ষোভ আর হতাশা, চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা।

ঈদের আগেই এতকিছু পর জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আঞ্চলিক সেবা কেন্দ্র ৩ এর উদ্যোগে সড়কের কিছু ভাঙ্গা জায়গায় রিপেয়ারিং এর কাজ করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। যা ২৫ নং ওয়ার্ড বাসীর মনে কিছুটা হলেও ফিরবে স্বস্তি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!