গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাঁচবাগ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলায় পাঁচবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ১৪৫ জন কৃষকদের মাঝে খাদ্য সহায়তা ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
এসময় তিনি বলেন, কৃষকদের অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে। ফলে অতিবৃষ্টিতে যে সব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে থাকবে, তাদের উপকার করবে।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পাগলা থানা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!