ত্রিশালে নজরুল জয়ন্তিতে যাওয়ার পথে ভালুকায় বিএনপি নেতাকর্মীদের সাথে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভালুকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে ভালুকা বাস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় তিনি গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। তারা বলেন, তারেক রহমানকে একনজর দেখতে এবং শুভেচ্ছা বিনিময় করতে পেরে তারা আনন্দিত।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!