গফরগাঁওয়ে গাছে বেঁধে যুবকের দ্বিখণ্ডিত করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছে সঙ্গে দুই হাত বেঁধে কাওছার আলম (৪৪) নামের এক যুবকের মস্তক বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২২ মে) নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে পাগলা থানায় এ মামলাটি দাযের করেন।

নিহত কাওছার আলম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামের মো: জামেদ আলী ছেলে।

গত বুধবার রাতে উপজেলার পাগলা থানাধীমন মশাখালী ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামে শাহ কান্দা ভিটায় এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রায় পনের বছর আগে মা, বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে কাওছার আলম গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় আসে। সেখানে এম সি বাজার এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সে চাকরি করতো। দাম্পত্য জীবনে কাওছার আলম তিনটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর আবার তৃতীয় বিয়ে করে সে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মোতালেব জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকান্ডের সঙ্গে পরকীয়ার ঘটনা জড়িত থাকতে পারে।
পেশাদার খুনি ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব না বলেও জানান তিনি।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!