গফরগাঁওয়ে জামায়াতের তিন ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর আগামী গফরগাঁও পৌরসভা নির্বাচনে তিনটি ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (১৬ মে) রাতে গফরগাঁও উপজেলা জামায়াতের কার্যালয়ে পৌরসভার কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন বিভাগ কর্তৃক তিন কাউন্সিলর প্রার্থীতা নাম ঘোষণা করেন উপজেলা আমীর জনাব ইসমাঈল হোসেন সোহেল।

ঘোষিত কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন- ৫ নং ওয়ার্ডের আশফাক আহমদ রাহাত, ৮ নং ওয়ার্ডের মো: শহীদুল্লাহ ঢালী ও ৯ নং ওয়ার্ডেের তানভীর আহমদ খলীল।

এসময় পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারী একলাসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন বিভাগ সূত্রে জানা যায়, পৌরসভার অন্যান্য ওয়ার্ড সমূহের কাউন্সিলর পদপ্রার্থীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!