গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রোপাগান্ডার বিরুদ্ধে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র নির্দেশনায় গফরগাঁও উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে পাঁচটায় জামতলা মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এসময় মিছিলে পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস ছালাম, মিজানুর রহমান পল্টন, জাহিদ হাসান স্বপন, আবু সায়েম, আল আমিন জনি, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
######

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!