প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

‎অনলাইন নিউজ পোর্টল দিগন্তবার্তা ডটকম পত্রিকায় ১৪ মে ২০২৬ ইং তারিখে  প্রকাশিত ‎’ভালুকায় স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা’ ‎শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদ করেছেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ। তিনি বলেন, সংবাদটি  আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি সংবাদটির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এই জন্য যে, একটি মহল আমাকে ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভিত্তিহীন ও মনগড়া তথ্য পরিবেশন করে সংবাদটি প্রকাশ করানো হয়েছে। যা আদৌ সত্য নয়।

‎আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে কখনোই কোনো প্রকার  লেনদেন বা অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ ওঠেনি। বহু বছর ধরে আমি ‎স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যে ‎অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

‎ নিবেদন:

শামছুল ইসলাম রমিজ

‎ভালুকা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!