স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
অনলাইন নিউজ পোর্টল দিগন্তবার্তা ডটকম পত্রিকায় ১৪ মে ২০২৬ ইং তারিখে প্রকাশিত ’ভালুকায় স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদ করেছেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ। তিনি বলেন, সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি সংবাদটির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এই জন্য যে, একটি মহল আমাকে ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভিত্তিহীন ও মনগড়া তথ্য পরিবেশন করে সংবাদটি প্রকাশ করানো হয়েছে। যা আদৌ সত্য নয়।
আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে কখনোই কোনো প্রকার লেনদেন বা অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ ওঠেনি। বহু বছর ধরে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
নিবেদন:
শামছুল ইসলাম রমিজ
ভালুকা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক