মোঃ জাকির হোসেন।।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারতীয় মদ সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার জাহাঙ্গীর আলম ও তানজিমুল মন্ডল এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পটিয়া এলাকার মৃত আব্বাস আলীর পুত্র সাইফুল ইসলাম।
এ সময় তাদের কাছ থেকে ৫৪৯ বোতল ভারতীয় মদ এবং পরিবহনকৃত একটি পিকআপ জব্দ করা হয়।
ধোবাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) ভোর রাত সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানাধীন কলসিন্দুর ঘাটপার এলাকায় চেকপোস্ট স্থাপন করে নীল রঙের একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫৪৯ বোতল ভারতীয় মত জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৪৬ হাজার টাকা। এ বিষয়ে ধোবাউড়া থানা পুলিশ জানায়, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।