স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
শুক্রবার (১৫ই মে) মুক্তাগাছা উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, ভাতাভোগী এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজের অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের জীবনমান উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’ এ সময় ভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয় এবং উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।