ময়মনসিংহে জাল নোট চক্রের ২ নারী সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহে জাল নোট চক্রের সদস্য দুই নারী সদস্য কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওই দুই নারী ঈদ বাজারে ছড়ানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করছিলেন। এ সময় তাদের কাছ ৬০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার জাফর আলীর মেয়ে পারুল বেগম (২৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণপাড়া এলাকার মৃত সিদ্দিক আলীর মেয়ে রুবি আক্তার (২৫)। দুজনই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান হিসাবে বসবাস করে আসছিলেন।

শুক্রবার (৮ মে) বেলা ৩টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (৭ মে) বিকালে নগরীর শম্ভুগঞ্চ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শ্রেণির অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে জাল টাকার নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তরুণী স্বীকার করে যে, তারা জাল টাকার নোট ক্রয় বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের স‌ক্রিয় সদস্য। তারা ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।

গ্রেপ্তার রুবির নামে এর আগেও দুটি মামলা রয়েছে। দুই তরুণীর নামে সংশ্লিষ্ট খানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!