রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস, গফরগাঁও উপজেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক নয়া কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২ মে) ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের দপ্তর থেকে পাঠানো এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি পদে আজিজুল হাকিম কাঞ্চন
সহ সভাপতি নূরে আলম , সহ-সভাপতি জনি রহমান , সাধারণ সম্পাদক এস. এম আজমল হুদা, সহ সম্পাদক রিয়াদ আরেফিন , সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম ও দপ্তর সম্পাদক রিয়াদ সরকার।
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ মঈন ও সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
####