মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনপি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এক ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আরও ৫ যাত্রী আহত হন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।