গফরগাঁওয়ে মশার কয়েলের আগুনে পুড়ল ৪ গরুসহ গোয়ালঘর

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি বাড়িতে মশার কয়েলের আগুনে চারটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া গরুর গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

গত সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে মোঃ
ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ইব্রাহিম।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যায় মোঃ ইব্রাহিম ৪ টি গরু রেখে গোয়ালঘরে তালা দেন। ওই সময় নিরাপদ স্থানে একটি মশার কয়েল জ্বালিয়ে দিয়ে রেখে যান। রাত অনুমান সাড়ে ১০টায় দিকে গরুর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। তাদের
চিৎকারে পুখুরিয়া মাদ্রাসার ছাত্র, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আগুনে গোয়াল ঘরে থাকা ৪টি গরু জীবন্ত পুড়ে মারা যায় এবং গোয়াল ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
স্থানীয়দের ধারণা, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি অত্যন্ত অসচ্ছল। নিজের ঘর নেই, ভাইয়ের ঘরে বসবাস করেন। এই গরুগুলোই ছিল তাদের শেষ সম্বল ও জীবিকার ভরসা। সব শেষ হয়ে গেল। এ ঘটনায় তাদের পরিবারে অন্তত সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায়
শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা যোগাযোগ করলে আর্থিক সহায়তা দেওয়া চেষ্টা করবো।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!