তারাকান্দায় বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার,দিগন্তবার্তা ডটকম।।

তারাকান্দা উপজেলার বিএনপি দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন প্রকার মিছিল, মিটিংসহ যেকোনো ধরনের গণজমায়েতের ওপর ১৪৪ ধারা জারির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত পহেলা বৈশাখের দিন উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের উপর হামলার ঘটনায় রবিবার বিকাল তিনটায় বিক্ষোভ ও সমাবেশ আহ্বান ক‌রে। ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা

অন্যদিকে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সমর্থন গ্রুপ একই সময়ে ওই স্থানে বিক্ষোভের আহ্বান করে,এতে উত্তেজনা ছ‌ড়ি‌য়ে পড়ায় তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপ‌জেলা প্রশাসন।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একই স্থানে একই সময়ে দুই গ্রুপের বিক্ষোভ মিছিল ঘোষণা নিয়ে পুলিশ প্রতিবেদন অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জান-মাল ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সেহেতু ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর Schedule-iii (vi) (৯) এর ক্ষমতাবলে তারাকান্দা উপজেলার তারাকান্দা বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকায় ১৯ এপ্রিল ২৬ ইং তারিখ দুপুর ১২ টা হতে রাত ৮ টা পর্যন্ত একই আইনে ১৪৪ ধারার আওতায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, সকল প্রকার আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র যেমন দা, হাসুয়া, লাঠিসোঠা ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। ১৪৪ ধারার প্রদত্ত আদেশ অমান্য করলে তা দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখিত আদেশ লংঘণকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!