বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুকের কাছে অনুষদের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার তাঁর কার্যকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অন্যদিকে, নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!