বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে -এডঃ নূরুল ইসলাম খান।

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির অন্যতম শীর্ষ নেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মাসুদ আহম্মেদ এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ শে মার্চ) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও সাবেক পি.পি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত নিজের জীবনও দিয়েছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে লাখো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ঠেলে দিয়েছে বিগত অন্তবর্তীকালীন ইউনুস সরকার।

দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, ইউনুসের অন্তবর্তী সরকার বিদেশী ষড়যন্ত্র ও পরিকল্পনার ক্ষমতায় এসে দেশের মানুষের কল্যাণে কিছুই করেনি। তারা সব কিছু করেছে নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ও বিদেশীদের স্বার্থ প্রতিষ্ঠিত করার জন্য।
তারা দেশের স্থিতিশীল রাজনীতির বারোটা বাজিয়েছে এবং গোপন চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে বিপন্ন করে এদেশকে বিদেশী শক্তির তাবেদার রাষ্ট্রে পরিণত হবার সকল আয়োজন সম্পন্ন করে গেছে।
দেশের এমন এক ক্রান্তিলগ্নে বর্তমান নির্বাচিত সরকার দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা বিরোধী দেশী বিদেশি শক্তির ষড়যন্ত্র রুখতে ব্যর্থ হলে আমাদের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিপন্ন হবার সমূহ সম্ভাবনা আছে।

অনুষ্ঠানে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আলোচনা সভায় দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইসলামী গণতান্ত্রিক পার্টির অন্যতম শীর্ষ নেতা, বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহম্মেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে কাজী মাসুদ আহম্মেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে দেশ, জাতি ও দলের অপূরণীয় ক্ষতি হলো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মামুন পারভেজ, জগদীশ কর্মকার, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী উম্মে আম্বিয়া ও যুগ্ম মহাসচিব শীলা হালদার প্রমূখ। সভায় পরিচালনা ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাওলানা আহসান উল্লাহ সালামী।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহম্মেদ এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *