গফরগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‎ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ‎‎বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সকালে জামতলা মোড়স্থ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটায় গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মিলিত কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। ‎‎এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীরউত্তম মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মোঃ সাইফুল আলম, বিএনপি নেতা ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন, আল আমিন জনি, শ্রমিকদল নেতা গফুর হাসান উপস্থিত ছিলেন। উপস্থাপনা ছিলেন শিক্ষক নেতা শরিফুল ইসলাম ও হাবিবুর রহমান কাজল।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *